সত্যের সন্ধানে সবসময়
পোর্টাল: vatirdarpan.com | প্রিন্টের সময়: ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২১ পিএম
মেসি নেই, সুয়ারেজের জোড়া গোলে পণ্ড লেভানডফস্কির এমএলএস অভিষেক
লুইস সুয়ারেজের জোড়া গোলে শিকাগো ফায়ারকে ৩–২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে অভিষেক হয়েছে পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কির।
লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগো ফায়ারকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। আজ অনুষ্ঠিত এ ম্যাচে ২টি গোল লুইস সুয়ারেজের, ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলটি প্রেস্টন প্ল্যামবেকের। মায়ামির এ জয়ে শিকাগো ফায়ারের হয়ে রবার্ট লেভানডফস্কির এমএলএস অভিষেকটা সুখকর হলো না।
বিশ্বকাপের ফাইনালে গত রোববার রাতে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। সে ম্যাচে খেলা মেসি ও রদ্রিগো দি পলকে ছাড়াই মাঠে নামে ইন্টার মায়ামি। দলের অধিনায়ক ছিলেন উরুগুয়ে কিংবদন্তি সুয়ারেজ। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ছেড়ে শিকাগো ফায়ারে যোগ দেওয়া ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির এটি ছিল এমএলএসে প্রথম ম্যাচ।
ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০–এর বেশি গোল করা লেভানডফস্কি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়েও দারুণ সফল ছিলেন। শিকাগোর জার্সিতে অভিষেক ম্যাচে শুরুর একাদশের হয়ে ৬৩ মিনিট খেলেন।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
তবে ম্যাচের নায়ক ২০ বছর বয়সী প্রেস্টন প্ল্যামবেক। ইন্টার মায়ামির যুব একাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড বদলি হিসেবে নেমে ৮৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন। ১৪তম মিনিটে লেভানডফস্কির নেওয়া শট প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়। তবে চার মিনিট পরই এগিয়ে যায় শিকাগো ফায়ার, সেটিও ইন্টার মায়ামির আত্মঘাতী গোলে।

কানাডার হয়ে বিশ্বকাপে খেলা গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের জায়গায় একাদশে সুযোগ পাওয়া রোকো রিওস ডিফেন্ডার ইয়ান ফ্রের সহজ একটি ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বলে ঠিকমতো পা লাগাতে পারেননি। তাঁর পাশ কাটিয়ে বল গড়িয়ে জালে ঢুকে যায়।
২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুয়ারেজ। এরপর ৫১তম মিনিটে জার্মান বেরতেরামের দারুণ এক ব্যাকহিল পাস থেকে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়েও দেন তিনি। ৬৭তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার পুসো দিথেজানে গোল করে শিকাগো ফায়ারকে ২–২ সমতায় ফেরান।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
তবে শেষ হাসি হাসে ইন্টার মায়ামিই। ৮৭তম মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে নেওয়া কাছের দূরত্বের শট গোলরক্ষক ক্রিস ব্র্যাডি ফিরিয়ে দিলে ফিরতি বলে ভলিতে জাল খুঁজে নেন প্রেস্টন প্ল্যামবেক। ইন্টার মায়ামির জার্সিতে এটিই তাঁর প্রথম গোল।
আপনার ব্র্যান্ডের প্রচার বাড়াতে আমাদের বিজ্ঞাপন পেজে আসুন
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্যাপন
২৩ জুলাই, ২০২৬বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত
২৩ জুলাই, ২০২৬রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
২৩ জুলাই, ২০২৬বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন
২৩ জুলাই, ২০২৬লাইফ সাইকেল
২৩ জুলাই, ২০২৬মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার
২৩ জুলাই, ২০২৬ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ভাটির দর্পন
সত্যের সন্ধানে সবসময়
মেসি নেই, সুয়ারেজের জোড়া গোলে পণ্ড লেভানডফস্কির এমএলএস অভিষেক
লুইস সুয়ারেজের জোড়া গোলে শিকাগো ফায়ারকে ৩–২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে অভিষেক হয়েছে পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কির।
ভাটির দর্পন
সত্যের সন্ধানে সবসময়