মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ
২. হেডারের নিচের ব্যানার (বিজ্ঞাপন দিন)

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন, বলছে রয়টার্স।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বর নাগাদ দেশে ফেরার ঘোষণা দেন। এরপরই তাঁর ‘সাবেক’ এই মিত্র পদত্যাগ করতে যাচ্ছেন।

সংশ্লিষ্ট দুটি সূত্র বলেছে, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। অপর সূত্রটি বলেছে, পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি গত মঙ্গলবারই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনটি সূত্রের কেউই নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে দমন–পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে শেখ হাসিনার ফেরার পরিকল্পনা ঘোষণার ফলে রাষ্ট্রপ্রধানের পদ থেকে তাঁর সর্বশেষ মিত্রকে সরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের চাপ বাড়তে থাকে।

রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তবে পদটি মূলত আলংকারিক। দেশের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত।

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তৎকালীন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছরের আগস্টে নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হলে সাহাবুদ্দিনের পদের গুরুত্ব বাড়ে। ৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে জানতে বারবার ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়ে রাষ্ট্রপতির সাড়া পাওয়া যায়নি। তিনি গত ডিসেম্বরে রয়টার্সকে বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি পদত্যাগ করার পরিকল্পনা করছেন। ওই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসেন।

এ বিষয়ে জানতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা তাৎক্ষণিক সাড়া দেননি।

সূত্রগুলো জানিয়েছে, একজন স্থায়ী প্রার্থী নির্বাচিত হওয়ার আগপর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এবং তাঁর দলের জ্যেষ্ঠ সহকর্মীরা আগামী ডিসেম্বর নাগাদ নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন।

সূত্র: প্রথম আলো

শেয়ার:
বিজ্ঞাপন | পজিশন: article_bottom

আপনার ব্র্যান্ডের প্রচার বাড়াতে আমাদের বিজ্ঞাপন পেজে আসুন

বিজ্ঞাপন দিন →

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
বিজ্ঞাপন | পজিশন: sidebar_top

আমাদের সাইটে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

প্রতিদিন লক্ষ লক্ষ পাঠকের কাছে পৌঁছান অত্যন্ত সাশ্রয়ী মূল্যে!

বিজ্ঞাপন সেকশন
যোগাযোগ করুন →

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

২৩ জুলাই, ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

২৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত
বিজ্ঞাপন | পজিশন: sidebar_middle

বিজ্ঞাপনের স্থান খালি আছে

আপনার প্রতিষ্ঠানের বিশেষ ব্যানার টিজার এখানে যুক্ত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিজ্ঞাপন দিন →

বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

২৩ জুলাই, ২০২৬
বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

লাইফ সাইকেল

২৩ জুলাই, ২০২৬
লাইফ সাইকেল

মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

২৩ জুলাই, ২০২৬
মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি চেয়ে হেফাজতের দোয়া মাহফিল

২৩ জুলাই, ২০২৬
ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি চেয়ে হেফাজতের দোয়া মাহফিল
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
বাংলা সন: ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ২১ রবীউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --
বিজ্ঞাপন | পজিশন: sidebar_middle

বিজ্ঞাপনের স্থান খালি আছে

আপনার প্রতিষ্ঠানের বিশেষ ব্যানার টিজার এখানে যুক্ত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিজ্ঞাপন দিন →