সত্যের সন্ধানে সবসময়
পোর্টাল: vatirdarpan.com | প্রিন্টের সময়: ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২২ পিএম
জার্মানিতে স্কলারশিপ, মাসিক ভাতাসহ যে যে সুবিধা
জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণায় ক্যারিয়ার গড়তে আগ্রহী অনেকেই। যাঁরা দেশটিকে উচ্চশিক্ষার জন্য বেছে নিতে চান, তাঁদের জন্য একটি স্কলারশিপের সুযোগ আছে। এটির নাম হান্স সাইডেল ফাউন্ডেশন। ২০২৭ সালের স্কলারশিপের জন্য আবেদনের প্রক্রিয়া ১৫ ডিসেম্বর ২০২৬ শুরু হবে। ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। স্নাতকোত্তর শিক্ষার্থী, পিএইচডি গবেষক ও সাংবাদিকতায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বৃত্তির সুযোগ–সুবিধা
*স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য মাসে সর্বোচ্চ ৯৯২ ইউরো ভাতা।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
*পিএইচডি গবেষকদের জন্য মাসে ১ হাজার ৬৫০ ইউরো ভাতা।
*প্রতি মাসে ৩০০ ইউরো স্টাডি অ্যালাউন্স।
*স্বাস্থ্যবিমায় সর্বোচ্চ ১০২ ইউরো পর্যন্ত ভর্তুকি পাবেন শিক্ষার্থীরা।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
আবেদনের শর্ত
*ভালো একাডেমিক ফল, সুস্পষ্ট শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা।
*স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
*পিএইচডি আবেদনকারীর গবেষণা প্রস্তাব, একাডেমিক সুপারিশপত্র ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণপত্র জমা দিতে হবে।
*সাংবাদিকতায় আগ্রহী প্রার্থীদের সংবাদ, টেলিভিশন, রেডিও বা মাল্টিমিডিয়া প্রতিবেদনের পাঁচটি কাজের নমুনা বা লিংক জমা দিতে হবে।
*গণমাধ্যম, জনসংযোগ, প্রতিবেদন বা নাগরিক সাংবাদিকতার সঙ্গে একাডেমিক পড়াশোনার সমন্বয় রয়েছে, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
ভাষাগত যোগ্যতা
-আবেদনকারীদের জার্মান ভাষায় ন্যূনতম বি টু (B2) স্তরের দক্ষতার সনদ জমা দিতে হবে।
-ভাষাগত যোগ্যতার প্রমাণ ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।
-জনকল্যাণ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রমাণও থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
*আবেদনপত্র।
*শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট।
*বৈধ পাসপোর্ট।
*সিভি বা রিজিউম।
*পারসোনাল স্টেটমেন্ট।
*প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৭।
আপনার ব্র্যান্ডের প্রচার বাড়াতে আমাদের বিজ্ঞাপন পেজে আসুন
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্যাপন
২৩ জুলাই, ২০২৬বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত
২৩ জুলাই, ২০২৬রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
২৩ জুলাই, ২০২৬বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন
২৩ জুলাই, ২০২৬লাইফ সাইকেল
২৩ জুলাই, ২০২৬মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার
২৩ জুলাই, ২০২৬ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ভাটির দর্পন
সত্যের সন্ধানে সবসময়
জার্মানিতে স্কলারশিপ, মাসিক ভাতাসহ যে যে সুবিধা
ভাটির দর্পন
সত্যের সন্ধানে সবসময়