মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ
২. হেডারের নিচের ব্যানার (বিজ্ঞাপন দিন)

পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও যুবকের করুণ মৃত্যু

পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও যুবকের করুণ মৃত্যু

ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় গৃহবধূ ও তরুণ ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ও সন্ধ্যায় পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী রুমা আক্তার (৩৫) ও পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের...

ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় গৃহবধূ ও তরুণ ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ও সন্ধ্যায় পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী রুমা আক্তার (৩৫) ও পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে সাইমন মজুমদার (২০)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুরবেলা আনুমানিক ১২টার দিকে মহাদিয়া গ্রামে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন রুমা আক্তার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

ফেনী জেনারেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা ডা. মোমিনুল হক জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের আকস্মিক এ শোক যেন মেনে নেওয়ার মতো নয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করণী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করতে গিয়ে প্রাণ হারান সাইমন মজুমদার। তিনি পরশুরাম বাজারের কলেজ রোডের 'সায়মন্ড ইভেন্ট' নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। বিয়ের ডেকোরেশন ও লাইটিংয়ের সংযোগ দেওয়ার সময় দুর্ঘটনাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও তার এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।

সাইমনের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দা হাসপাতালে জড়ো হন। পরবর্তীতে স্বজনদের আপত্তির মুখে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়নাতদন্তে পাঠাতে গেলে স্বজন ও স্থানীয়দের বাধায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/কেজে/এএসএম

শেয়ার:
বিজ্ঞাপন | পজিশন: article_bottom

আপনার ব্র্যান্ডের প্রচার বাড়াতে আমাদের বিজ্ঞাপন পেজে আসুন

বিজ্ঞাপন দিন →

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
বিজ্ঞাপন | পজিশন: sidebar_top

আমাদের সাইটে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

প্রতিদিন লক্ষ লক্ষ পাঠকের কাছে পৌঁছান অত্যন্ত সাশ্রয়ী মূল্যে!

বিজ্ঞাপন সেকশন
যোগাযোগ করুন →

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

২৩ জুলাই, ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

২৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত
বিজ্ঞাপন | পজিশন: sidebar_middle

বিজ্ঞাপনের স্থান খালি আছে

আপনার প্রতিষ্ঠানের বিশেষ ব্যানার টিজার এখানে যুক্ত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিজ্ঞাপন দিন →

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

২৩ জুলাই, ২০২৬
রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

২৩ জুলাই, ২০২৬
বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

লাইফ সাইকেল

২৩ জুলাই, ২০২৬
লাইফ সাইকেল

মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

২৩ জুলাই, ২০২৬
মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
বাংলা সন: ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ২১ রবীউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --
বিজ্ঞাপন | পজিশন: sidebar_middle

বিজ্ঞাপনের স্থান খালি আছে

আপনার প্রতিষ্ঠানের বিশেষ ব্যানার টিজার এখানে যুক্ত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিজ্ঞাপন দিন →